সিবিআইকে অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। এরপরই শীর্ষ আদালত থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের আর্জি শোনা হবে। অর্থাৎ, রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র। শুধু তাই নয়, এর পাশাপাশি মামলা খারিজে কেন্দ্রের দাবি শুনল না সর্বোচ্চ আদালত। এদিকে আদালত সূত্রে খবর, তদন্ত করতে গেলে সিবিআইকে রাজ্যের […]
Author Archives: Edited by News Bureau
আরও বৃহত্তর লক্ষ্য। আর সেই কারণেই সিইও ও এমডি পদ ছাড়লেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। মঙ্গলবারই এই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন তিনি। তবে সিইও ও এমডি পদ ছাড়ার এই অর্থ নয় যে বন্ধন ব্যাঙ্কের বন্ধন একেবারে ছিন্ন করছেন চন্দ্রশেখর। বরং তিনি জানিয়েছেন, বৃহত্তর লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা জানান, ‘আমি […]
উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে। বুধবার ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বুধবার থেকেই অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে উত্তরবঙ্গের নদীগুলোয় বাড়বে জলস্তর। নিচু […]
গঙ্গার ভাঙন এবার গ্রাস করছে খোদ কলকাতাকেও। কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডে জনবহুল এলাকায় গঙ্গার ভাঙনে ছাদ হারিয়েছে একাধিক পরিবার। আপাতত মাথা গুঁজতে তাঁদের রাখা হয়েছে স্থানীয় পুরসভার স্কুলে। এমন ঘটনায় প্রশ্ন উঠছে গঙ্গার দুপাড় ক্রমশ ভাঙছে কি না তা নিয়েও। কলকাতা পুরসভা সূত্রে খবর, রতনবাবু ঘাটের এই ভাঙনে একসঙ্গে বারোটি বাড়ি তলিয়ে গিয়েছে। পরিবেশবিজ্ঞানীরা […]
নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন ১০ অভিযুক্ত। মঙ্গলবার ইডি আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করে চার্জশিট দিয়েছিল ইডি। তাতে নাম ছিল এই ১০ জনের। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সমরজিৎ আচার্য ও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহার স্ত্রীও ছিলেন। দশ অভিযুক্তকে সমন পাঠিয়েছিল ইডি আদালত। আদালতের সমন পেয়ে […]
বুধবার রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলা, রানাঘাট দক্ষিণ,বাগদা ও রায়গঞ্জ। এই চার কেন্দ্রে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। পুলিশ তো থাকছেই পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৭০ নম্বর […]
মাত্র ২০ দিনের ব্যবধানে শহরের চার জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে যথাযথ অগ্নি-নিরোধক ব্যবস্থা ছিল না বলে জানাচ্ছে দমকল। ক্যামাক স্ট্রিটের বন্ধ রেস্তোরাঁ, কসবার অ্যাক্রোপলিস মল, বড়বাজারের মেহতা বিল্ডিং এবং ধাপায় মোবিলের গুদাম প্রতিটি আগুনের ঘটনায় দমকলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দমকল সূত্রের খবর, গত মাসের মাঝামাঝি কসবার অ্যাক্রোপলিস […]
ইউক্রেনের শিশু হাসপাতালে প্রাণঘাতী হামলা। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র নিন্দাও করেন। জেলেনস্কি লেখেন, ‘রাশিয়ার নৃশংস মিসাইল হানা। ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের।’তিনি লেখেন, রাশিয়ার মিসাইল হামলায় নিহত অন্তত ৩৭ জন। এরমধ্যে তিনজন শিশু। ইউক্রেন যুদ্ধে এটাই সবথেকে ভয়াবহ ও নিন্দনীয় হামলা, […]
আগুন বাজারের চড়া দাম রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থার সুযোগ নিয়ে কেউ যাতে কালোবাজারি করতে না পারে তার জন্যে এবার কড়া পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তিনি তাঁর প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাজারে দাম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামছে […]
রথের পরেই দাম কমল সোনার। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম আজ নেমেছে ৭৩ হাজার ৫৮০ টাকায়। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ সামান্য হলেও কমেছে দাম। আজ, মঙ্গলবার সোনার দাম- ২২ ক্যারেট সোনা: ৬ হাজার ৭৪৪ টাকা দাম ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার। অর্থাৎ গতকালের তুলনায় গ্রামে দাম […]










