বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে করজোড়ে আবেদন করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সোমবার উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে বাগদায় গিয়েছিলেন সাংসদ। ২৫ বছর বয়সি তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে তাঁর আবেদন, ”আমাদের একটা সুযোগ দিন।” পাশপাশি, দলের কেউ কোনও অন্যায় করে থাকলে তাঁদের সবার হয়ে ক্ষমা চান তৃণমূল সাংসদ। বুধবার উপনির্বাচন হবে বাংলার চারটি কেন্দ্রে। […]
Author Archives: Edited by News Bureau
রাজ্যপাল সি ভি আনন্দ বোস অভিযোগ করেছিলেন কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে। একজন বিনীত গোয়েল অপরজন ডেপুটি কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপালের পদকে কলঙ্কিত করা হয়েছে। এরপর সোমবার সন্ধেয় কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই দুই […]
বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে বিহার থেকে ধৃত গ্যাংস্টার সুবোধ সিংকে তদন্তে অন্তর্ভুক্ত করার আরজি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করছে সিআইডি। অর্থাৎ বিজেপি নেতা হত্যা মামলা ফের ‘রিওপেন’ করছে সিআইডি। এই মামলায় মঙ্গলবার হাইকোর্টে পিটিশন ফাইল হওয়ার কথা। এর আগে ব্যারাকপুর দ্বিতীয় অতিরিক্ত জেলা জজের আদালত রেহাই দিয়েছিল সুবোধকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে […]
ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পোস্ট বিভাগ ২০২৪-এর ১ জুলাই আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ,২০২৪ -এ ভারতের যে অসাধারণ জয় পেয়েছে তাকে সম্মান এবং এই বিজয়কে মনে রাখতে একটি বিশেষ কভার প্রকাশের ঘোষণা করল। ভারতীয় ক্রিকেটের চেতনা উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে এই বিশেষ কভারটি প্রকাশ করেছেন নীরজ কুমার, প্রধান পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগযোগ ভবন, কলকাতা-৭০০ ০১২। আইসিসি […]
শ্রী জগন্নাথ সেবা সমিতি খিদিরপুর রবিবার ভক্তি সহকারে রথযাত্রা ২০২৪ উদযাপন করেছে। খিদিরপুর জগন্নাথ মন্দির থেকে নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা পর্যন্ত অনুষ্ঠিত এই রথযাত্রার রোড শোতে সমগ্র সম্প্রদায়ের ভক্ত এবং অংশগ্রহণকারীরা অংশ নেন। রোডশোতে বেশ কয়েকটি কীর্তন গোষ্ঠী, ছৌ নৃত্য, শঙ্খ বাদন এবং ঘণ্টা বাদনের পরিবেশনা ছিল। যা ভবানীপুরের নর্দার্ন পার্কে সিংহাসনে বসার মাধ্যমে শেষ […]
কলকাতা, ৬ জুলাই, ২০২৪ – রিজতা হল একটি মেড-ইন-ইন্ডিয়া বৈদ্যুতিক স্কুটার যা পারিবারিক ব্যবহারের ক্ষেত্রে ডিজাইন করা হয়েছে। শনিবার এই ইভেন্ট চলাকালীন এথার তার নতুন ফ্যামিলি স্কুটার, রিজতা এবং তার প্রথম স্মার্ট হেলমেট, হ্যালো, তার কমিউনিটি মেম্বারদের এবং ইলেকট্রিক গাড়ির উৎসাহীদের কাছে তুলে ধরে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এথার এনার্জি -এর চিফ বিজনেস অফিসার […]
নির্মীয়মাণ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সেই শঙ্করাচার্যই এবার সমর্থন জানালেন রাহুল গান্ধিকে। বিরোধী দলনেতার বিরুদ্ধে সংসদে হিন্দু বিদ্বেষী মন্তব্য করার যে অভিযোগ তোলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে সেই ইস্যুতে উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানান, ‘লোকসভায় রাহুল যে বক্তৃতা দিয়েছেন তাতে হিন্দু ধর্মের প্রতি কোনও অশ্রদ্ধা নেই। বরং রাহুল যা বলেছেন তা সম্পূর্ণ […]
ফরাক্কা চুক্তির পুনর্নবীকরণ, তিস্তার জল বন্টন নিয়ে কেন্দ্রকে আক্ষরিক অর্থে ধুনে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি কেন্দ্রকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে জানতে চান, ‘তিস্তার জল আছে যে দেবে? বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না। সিকিম এই ভুল করেছে।’ একইসঙ্গে মমতা এও জানান, ‘এর পর জল দিলে উত্তর […]
বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা-সাংসদ দেব। নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিনচিট দেওয়া পেলেন ঘাটালের সাংসদ। ধোপে টিকল না বিগত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ। কোনও নির্দেশ ছাড়া সেই মামলারই নিষ্পত্তি হল সোমবার। লোকসভা নির্বাচনের আগে তখন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি […]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা, জলঢাকা। একাধিক রাস্তায় নেমেছে ধস। যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের। যত সময় যাচ্ছে ততই যেন জটিল হচ্ছে পরিস্থিতি। এই সমস্যা কেন্দ্রের জন্যই, সোমবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানান, ভূটান থেকে জল আসছে, যার জেরে ভুগতে হচ্ছে বাংলাকে। শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী […]










