Author Archives: Edited by News Bureau

প্রয়াত সুজয়কৃষ্ণের স্ত্রী

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। আপাতত তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাণীদেবী। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হওয়ার আগে তাঁর হাঁটুর প্রতিস্থাপন করা হয়। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরে চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু, শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রে খবর, […]

ঝাঁঝ বাড়াল কাঁচা লঙ্কা

শহর কলকাতায় সবজির দামের গ্রাফ ঊর্ধ্বমুখী। মরশুমের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি। টমেটো থেকে শুরু করে ঢ্যাঁড়শ, উচ্ছের মতো সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দরে। কাঁচালঙ্কাও তার ঝাঁঝ বাড়িয়েছে। দাম প্রতি ১০০ গ্রাম হয়ে গিয়েছে ২০ টাকা। যা কিনা দিন কয়েক আগেও ছিল ৮-১০ টাকা। এই দামের কারণ হিসেবে অবশ্য বৃষ্টিকেই দুষছেন ব্যবসায়ীরা। […]

আজ বাড়ল সোনার দাম, রুপো অপরিবর্তিত

আজ দেশের বেশির ভাগ শহরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তবে রুপোর দাম অপরিবর্তিত। ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয়। দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা ও রুপোর দাম। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার […]

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দামঃ-   কলকাতা – পেট্রল ১০৬.০৩ টাকা ও ডিজেল ৯২.৭৬ টাকা।   দিল্লি – পেট্রল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা।   মুম্বই – পেট্রল ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা।   চেন্নাই – পেট্রল ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা।   বেঙ্গালুরু – পেট্রল ১০১.৯৪ টাকা ও […]

এমএসএমইগুলোর বৃদ্ধিতে উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জোট বাঁধল ডান অ্যান্ড ব্র‍্যাডস্ট্রিট ইন্ডিয়া

জুন ২ ৭, ২০২৩: ডান অ্যান্ড ব্র‍্যাডস্ট্রিট ইন্ডিয়া রপ্তানিকারী এবং এমএসএমইগুলোর জন্য D-U-N-S® নম্বর ইস্যু করতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে জোট বেঁধেছে। D-U-N-S® নম্বর হল ব্যবসাগুলোর জন্য এক বেজোড় নয় অঙ্কের চিহ্নিতকরণ নম্বর। ডান অ্যান্ড ব্র‍্যাডস্ট্রিটের পেটেন্টেড আইডেন্টিটি রেজোলিউশন প্রক্রিয়া একটা কোম্পানিকে ডান অ্যান্ড ব্র‍্যাডস্ট্রিট ডাটা ক্লাউডের অন্য কোম্পানিগুলোর থেকে আলাদা বলে চিহ্নিত করলেই এই নম্বর […]

আজকের রাশিফল, ২৭ জুন, ২০২৩,মঙ্গলবার

আজকের রাশিফল, ২৭ জুন, ২০২৩,মঙ্গলবার     মেষ- বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করার ইঙ্গিত রয়েছে। সন্তানের জন্য গর্বিত হবেন। কিছু মানুষ তাঁরা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন, এমন মানুষদের কথা ভুলে যান। যাঁরা শুধু বলেন কোন ফল দেন না। আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান […]

পুরীর মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না পাখি, এমনকী যেতে পারে না এরোপ্লেনও

হিন্দুধর্মে চারটি ধামের উল্লেখ আছে। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরী। আর এই চার ধামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পুরী যাত্রাকে। এই পুরী জগন্নাথ মন্দিরের বেশ কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এই বৈশিষ্ট্যগুলিই একে অনন্য করে তুলেছে বহু যুগ ধরে। শুধু তাই নয়, এই এই মন্দির নিয়ে রয়েছে অনেক কিংবদন্তিও। যুগ যুগ ধরে সেইসব কিংবদন্তিতে বিশ্বাসও […]

জুন শেষ হতে ২ দিন বাকি, যে সব কাজ সারতেই হবে

জুন মাস প্রায় শেষ হতে চলেছে। হাতে সময় রয়েছে আর মাত্র ২ দিন। এই ২দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ, প্যান-আধার লিঙ্ক থেকে শুরু করে উচ্চতর পেনশন বেছে নেওয়া ইত্যাদি অনেক কাজই আপনাকে এ মাসে করতে হবে। সকলেরই মাথায় রাখা প্রয়োজন, এই কাজগুলি না করলে পরে বিপাকে পড়তে হতে পারে। এমনকি জরিমানা পর্যন্তও গুনতে হতে পারে। […]

বর্ষায় যে সব খাবার এড়িয়ে চলাই মঙ্গল

বর্ষাকাল মানেই জল জমা, ভাইরাস-ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্ভাবনা বৃদ্ধি। সঙ্গে ডেঙ্গি, ম্যালেরিয়া আর পেটের অসুখ তো আছেই। খাবারে একটু এদিক থেকে ও দিক হলেই মুশকিল। ফুড পয়জ়ন, ডায়েরিয়া, বদহজম যখন-তখন হতে পারে। তাই সতর্ক থাকা খুবই জরুরি। এমন কিছু খাবার রয়েছে যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। যেমন, ভাজাভুজি- বৃষ্টির দিনে তেলেভাজা, পকোড়ার মতো […]

দেখতে দেখতে পেরিয়ে গেল শাহরুখের ৩১ বছরের পেশাগত জীবন

অনেকেই হয়তো নজর করেননি যে, রবিবার বিনোদন জগতে ৩১ বছর পূর্ণ করলেন বলিহুড বাদশা শাহরুখ খান। সেই উপলক্ষেই একটি ‘আস্ক এসআরকে’ হোস্ট করেছিলেন তিনি। তাতেই ভেসে আসে একটার পর একটা আবদার। ৫৭ বছরের অভিনেতা রবিবার হঠাৎ নিজের ট্যুইটার থেকে একটি পোস্ট করে লেখেন, উপলদ্ধি করলাম, আজ থেকে ৩১ বছর আগে, আজকের দিনে দিওয়ানা ছবিটি রুপোলি […]