বন্ধন ব্যাংকের আর্থিক বর্ষ ২৫-২৬-এ মোট ব্যবসা বৃদ্ধি ১১ শতাংশ  

* মোট ঋণ (Loan Book) বছরে-বছরে ১২.৬ শতাংশ বেড়ে হয়েছে ভারতীয় মুদ্রায় ১.৫৪ লক্ষ কোটি

* মোট আমানত (Deposits) বছরে-বছরে ১০ শতাংশ বেড়ে হয়েছে ভারতীয় মুদ্রায় ১.৬৬ লক্ষ কোটি

* মোট আমানতের মধ্যে রিটেল আমানতের অংশ ৭৪ শতাংশ

* CRAR অনুপাত ১৮ শতাংশ

বন্ধন ব্যাংক  অর্থবর্ষ ২০২৫-২৬-এর আর্থিক ফল প্রকাশ করল। এই সময়ে ব্যাংকের মোট ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ভারতীয় টাকায় ৩.২ লক্ষ কোটিরও বেশি হল। সঙ্গে ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে, বর্তমানে ব্যাংকের মোট আমানতের মধ্যে প্রায় ৭৪ শতাংশ রিটেল আমানত।

এই বৃদ্ধির মূল কারণ হল ব্যাংকের বিস্তৃত শাখা ও আউটলেট নেটওয়ার্ক, কাজের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার ধারাবাহিক চেষ্টা। অর্থবর্ষ ২০২৫-২৬ -এ ব্যাংকের মোট মুনাফা হয়েছে Rs. ১,২২৪ কোটি টাকা।

আর্থিক বর্ষ ২৬ চলাকালীন ব্যাংকের মোট আমানত বছরে-বছরে ১০ শতাংশ বেড়ে পৌঁছেছে ১.৬৬ লক্ষ কোটিতে। একই সময়ে মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৪ লক্ষ কোটি টাকা। কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে ‘কাসা’ অনুপাত রয়েছে ২৯.৩ শতাংশ।ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও বা সিএআর ১৮ শতাংশ, যা নিয়মে নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি এবং ব্যাংকের আর্থিক স্থিতি মজবুত থাকার ইঙ্গিত দেয়।

ব্যাংকের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে এমডি ও সিইও পার্থ প্রতীম সেনগুপ্ত জানান, ‘আর্থিক বর্ষ ২০২৫-২৬ -এ বন্ধন ব্যাঙ্ক-এর পারফরম্যান্স আমাদের মজবুত ভিত ও স্থিতিশীল ব্যবসার প্রমাণ। আমরা গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে, ডিজিটাল পরিষেবার উপর জোর দিয়ে এগিয়ে যেতে চাই। এর জন্য আরও বেশি ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করা, নতুন পণ্য যোগ করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে নিরাপদ ও স্থায়ী বৃদ্ধি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ একই সঙ্গে এও জানান,ব্যাংক এখন তার ঋণ ও বিনিয়োগের ক্ষেত্র আরও ছড়িয়ে দেওয়ার দিকে জোর দিচ্ছে, বিশেষ করে রিটেল ব্যবসা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। কাজের গতি বাড়ানো, উৎপাদনশীলতা উন্নত করা এবং গ্রাহকের অভিজ্ঞতা আরও ভালো করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এখন ব্যাংকের প্রধান লক্ষ্য।

পাশাপাশি বন্ধন ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে, বর্তমানে বন্ধন ব্যাংক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫ টিতে অবস্থিত৬,৩৫০ টিরও বেশি শাখা ও আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাংকে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৫,০০০এরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =