কলকাতায় ইএম বাইপাসে ব্যাঙ্ক অফ বরোদার নতুন শাখা উদ্বোধন

ভারতে আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন অন্যতম প্রধান ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’ কলকাতার ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকায় একটি নতুন শাখা খোলার মাধ্যমে রাজ্যে তাদের পরিষেবা আরও প্রসারিত করল। নতুন এই শাখা উদ্বোধনের ফলে কলকাতা জোনে ব্যাঙ্ক অফ বরোদার মোট শাখা সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৫-এ। নতুন এই শাখাটি ইএম বাইপাস, মেট্রোপলিটন এবং সংলগ্ন এলাকার সাধারণ নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ব্যাঙ্কিং চাহিদা মেটাবে। এখানে ব্যক্তিগত আর্থিক সমাধান, আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা এবং নিবেদিত পরামর্শমূলক সহায়তা সহ বিস্তৃত পরিষেবা প্রদান করা হবে। শাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর লাল সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা জোনের জেনারেল ম্যানেজার ও জোনাল হেড শ্রী কে. আর. কাগদাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (সি অ্যান্ড এ) শ্রী রাজীব কৃষ্ণ, ডেপুটি জেনারেল ম্যানেজার (বিডি) শ্রী সংজয় চৌধুরী এবং কলকাতা মেট্রো অঞ্চলের রিজিয়নাল ম্যানেজার শ্রী অনিল কুমার ঝা সহ ব্যাঙ্কের অন্যান্য শীর্ষ আধিকারিক ও কর্মীবৃন্দ। ব্যবসার পাশাপাশি সমাজকল্যাণমূলক অঙ্গীকারের অংশ হিসেবে, ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে একটি সিএসআর (Corporate Social Responsibility) কর্মসূচিরও আয়োজন করা হয়। ডুমডুম পার্কের ‘কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির ফর গার্লস’-এর ৫০ জন দুস্থ ছাত্রীর হাতে ৫০টি সাইকেল এবং স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। যাতায়াত সহজ করা এবং ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতিতে উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী লাল সিং জানান, ‘আজকের দিনটি আমাদের ব্যাঙ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইএম বাইপাসের মেট্রোপলিটনে নতুন শাখা খোলার মাধ্যমে আমরা গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হব। পাশাপাশি কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের এই সিএসআর উদ্যোগ শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে আমাদের সদিচ্ছারই প্রমাণ। উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা তুহিনা ঘোষ (রায়) সহ ব্যাঙ্ক অফ বরোদার কলকাতা জোনের জেনারেল ম্যানেজার কে. আর. কাগদাল এবং অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =