কসবা কাণ্ডে তদন্ত কমিটি তৈরি বিজেপির

কসবা ল কলেজ গণধর্ষণ–কাণ্ডে তদন্ত কমিটি তৈরি করল বিজেপি। এদিকে এই ঘটনার পর শুক্রবার থেকেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। কলেজ প্রাঙ্গনে কীভাবে একজন ছাত্রীকে গার্ড রুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা। তবে এবার ঘটনা ঠিক কী ঘটেছিল বা কতদিন ধরে এই ধরনের কাজকর্ম করে চলেছেন ধৃতরা তা জানতে তৈরি হল তদন্ত কমিটি।

জানা গিয়েছে, বিজেপির তৈরি করা ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। কমিটির সদস্য হিসেবে থাকছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন পুলিশ আধিকারিক সৎপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা। সঙ্গে এও জানা গেছে, শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এই কমিটি এবং তদন্তের রিপোর্ট জমাও দেবে সর্বভারতীয় সভাপতির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =