ভারতের বাজারে এল BMW M440i xDrive Convertible। যা ভারতে উদ্বোধন করা হলো। এই নজরকাড়া কনভার্টিবল বুধবার থেকেই দেশে সম্পূর্ণ নির্মিত ইউনিট (CBU) হিসেবে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক এই গাড়ি সংস্থার তরফ থেকে।
এই প্রসঙ্গে BMW গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও, মি. হরদীপ সিং ব্রার জানান, “সর্বনতুন BMW M440i xDrive Convertible হলো BMW-এর আবেগের প্রতিফলন, যেখানে রোমাঞ্চকর পারফরম্যান্স timeless এলিগ্যান্সের সঙ্গে মিলিত হয়েছে। এর অনন্য ডিজাইন, শক্তিশালী M টিউনড পারফরম্যান্স এবং পরিশীলিত ওপেন-টপ ড্রাইভিং অভিজ্ঞতা এক নতুন স্পোর্টিং ফ্রিডমের প্রকাশ ঘটায়। BMW গ্রুপ ইন্ডিয়াতে আমরা গর্বিত যে এমন একটি কনভার্টিবল উপস্থাপন করছি যা শুধু চালকের আসনে এক আলাদা অনুভূতি দেয় না, বরং গ্রাহকদের জন্য একটি স্বতন্ত্র, আকাঙ্ক্ষিত লাইফস্টাইলের প্রতীক।” সঙ্গে এও জানান, গাড়িটির এক্স-শোরুম মূল্য ১,০৯,০০,০০০ টাকা।
BMW M440i xDrive Convertible-এর নজরকাড়া পারফরম্যান্সের মধ্যে রয়েছে, ৩৭৪ hp শক্তি, ৫০০ Nm টর্ক, ০–১০০ কিমি/ঘণ্টা মাত্র ৪.৯ সেকেন্ডে, সর্বোচ্চ গতি ২৫০ কিমি/ঘণ্টা।
পাশাপাশি রয়েছে নজরকাড়া ডিজাইনও। যেখানে মিলছে হাই গ্লস ব্ল্যাক কিডনি গ্রিল, CSL স্টাইল টেইললাইট, ১৯-ইঞ্চি M অ্যালয় হুইলস, Shadowline হেডলাইট।
পাশাপাশি মিলবে কনভার্টিবল ছাদ। সফট-টপ প্যানেল বো ডিজাইন, ১৮ সেকেন্ডে খোলা/বন্ধ হয়, সর্বোচ্চ ৫০ কিমি/ঘণ্টা গতিতে চালানোর সময়ও সক্রিয় করা যায়।
আর রয়েছে অভ্যন্তরীণ সাজসজ্জা। যার মধ্যে পড়ছে, BMW Curved Display, Sensatec স্পোর্টস সিট (ইলেকট্রিক অ্যাডজাস্টমেন্ট, মেমরি ও লাম্বার সাপোর্ট সহ), M লেদার স্টিয়ারিং হুইল, Harman Kardon ১২ স্পিকার সাউন্ড সিস্টেম।
- রঙের বিকল্প: আটটি আকর্ষণীয় রঙ — Portimao Blue, Brooklyn Grey, Cape York Green, Fire Red, Arctic Race Blue, Black Sapphire, Mineral White এবং Alpine White।
আর বিশেষ বৈশিষ্ট্য বলতে রয়েছে,
- সফট-টপ ছাদটি ১৮ সেকেন্ডে খোলা বা বন্ধ হয় এবং চলন্ত অবস্থায়ও (৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত) ব্যবহার করা যায়।
- নতুন CSL স্টাইল টেইললাইটে লেজার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা গাড়ির পিছনের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে।
- Sensatec লাক্সারি ইন্সট্রুমেন্ট প্যানেল এবং আধুনিক BMW Curved Display চালকের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করে।
- Harman Kardon সাউন্ড সিস্টেমের ১২টি স্পিকার গাড়ির ভেতরে এক অনন্য সঙ্গীত অভিজ্ঞতা প্রদান করে।
সব মিলিয়ে এই গাড়িটি নিছক একটি যান নয়, বরং একটি লাইফস্টাইল প্রতীক।

