Category Archives: এক নজরে

মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি’: মমতা

ভোটের সকালে নজিরবিহীন চিত্র দেখা গেল ভবানীপুরে। সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েন কালীঘাটের বাড়ি থেকে। পৌঁছে যান চেতলায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন সাধারণত বেলা করে বাড়ি থেকে বের হন। কখনও দুপুর তিনটে, কখনও বিকেল চারটে। তবে এবার নজিরবিহীন ঘটনা। সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে কিছুক্ষণ […]

একটা ভোটও দিচ্ছে না কেউ ওঁকেঃ শুভেন্দু

এবারের বঙ্গ ভোটে সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর। যেখানে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই হচ্ছে বিরোধী দলনেতার। দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই সরগরম ভবানীপুর। এদিন সকালে বুথ পরিদর্শন করে চক্রবেড়িয়ার বুথে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা যেখানে বসেছিলেন সেখান থেকে ৫০ মিটার দূরে পরিদর্শন করেন […]

ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার দ্বিতীয় দফায় সকাল আটটায় মিত্র ইন্সটিটিউটে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভারদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে। অভিষেক বলেন, ‘আপনারা জানেন, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদের ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষের নাম বাদ দিয়েছে। এতে […]

ভোট দ্বিতীয়ার হেভিওয়েট যাঁরা

দ্বিতীয় তথা শেষদফার ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলার ১৪২ আসনে নির্বাচন। এবার ভাগ্য নির্ধারণ মোট ১৪৪৮ জন প্রার্থীর। তালিকায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে তাঁর বিরুদ্ধেই বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘হটস্পট’ ভবানীপুরের দিকেই নজর গোটা দেশের। ভোট দ্বিতীয়ায় শাসক-বিরোধী সব দলই নিজেদের সেরা সেনাপতিদের ময়দানে নামিয়েছে। বিশেষ […]

বেলা ৩টা পর্যন্ত ভোটদানের হার ৭৮.৭৭ শতাংশ

বিকেল ৩ টে পর্যন্ত বাংলায় প্রথম দফায় ভোটদানের হার ৭৮.৭৭% এবং তামিলনাড়ুতে ভোটদানের হার ৭০.০০%৷ বাংলায় ভোটদানের হারে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর ৮১.০৭%৷ নির্বাচনের কমিশনের পক্ষ জানান হয়, বেলা ৩টে পর্যন্ত ভোট পড়েছে, আলিপুরদুয়ারে ৭৭.৫৩ % বাঁকুড়ায়  ৭৯.৮৮% বীরভূমে  ৮০.২২ % দক্ষিণ দিনাজপুরে ৮১.৪৯% দার্জিলিংয়ে ৭৬.৫৪% জলপাইগুড়িতে ৭৮.৯২% ঝাড়গ্রামে ৮১.০৪% পশ্চিম মেদিনীপুরে ৮১.০৭% পূর্ব মেদিনীপুরে […]

বেলা ১টা পর্য়ন্ত ভোটদানের হার ৬২.১৮ শতাংশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদানের পথে বাংলা। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। পশ্চিম মেদিনীপুর জেলায় বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.১১ শতাংশ মুর্শিদাবাদে ভোট পড়েছে- ৬২.৭১ শতাংশ দার্জিলিং বিধানসভায়- ৫৯.৪৫% কার্শিয়াং বিধানসভায়- ৫৭.৮৮% মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায়-৬২.৭৩% শিলিগুড়ি বিধানসভায় – ৫৫.৭২% ফাঁসিদেওয়া বিধানসভায়-৬২.২৬%, বাঁকুড়া জেলায়  ৬৪. […]

ভোট দিলে ভোটারদের প্রাপ্তি

হাসনে ভোট দিলেই মুড়ি-তরকারি পাওয়া যাবে। কে খাওয়াচ্ছে? প্রশ্ন করতেই উত্তর আসে ‘কাজল শেখ’। তিনি পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই দেখা গেল এই ছবি। ছাতনা বিধানসভার বিভিন্ন বুথেই নাকি দেওয়া হচ্ছে কুপন! কেউ দিচ্ছে বুথের ২০০ মিটারের মধ্যে, কেউ দিচ্ছেন একটু দূরে। খোঁজ করতে গিয়ে পাওয়া গেল,  বিভিন্ন বুথে বিভিন্ন টাকার কুপন […]

শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট গ্রেফতার

প্রথম দফার ভোটের সকালে উত্তেজনা নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। তিনি সরাসরি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের দিকে আঙুল তোলেন শুভেন্দু। এই ঘটনায় ওসিকে সরানোর দাবি তুলেছেন তিনি। ওসি-র সাসপেনশন দাবি করেছেন। পুলিশ অবজার্ভার এবং রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন করে অভিযোগ জানান বলেও খবর। । প্রথম দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ […]

নন্দীগ্রামে বিজেপিতে ভোট চলে যাওয়ার অভিযোগ তৃণমূলের

নন্দীগ্রামে বড় অভিযোগ। বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এই অভিযোগে ভোটদান পর্ব বন্ধ।

ভোটের আবহে তাল মিলিয়ে বাড়ল প্রকৃতির তাপমাত্রাও

আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের স্বাভাবিকের তুলনায় যা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবারের ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় বৃহস্পতিবার সামান্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন মোটের উপরে গরমে নাজেহাল হবেন […]