কলকাতা ময়দানের ‘বড়ে মিঁঞা’ মহম্মদ হাবিব প্রয়াত। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিন প্রধানে খেলা এই কিংবদন্তী এই ফুটবলার। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
Category Archives: খেলা
‘চক দে ইন্ডিয়া’। এটাই বোধহয় সবথেকে ভাল স্লোগান শনিবারের এশিয়ান চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালের জন্য।শনিবার কলকাতাবাসী মজে ছিল ফুটবল ডার্বি নিয়ে। তারই ফাঁকে এক স্বপ্নের সন্ধ্যা কাটালেন হকিপ্রেমীরা। ১-৩ এর ব্যবধানে পিছিয়ে থেকেও যে ম্যাচ জেতা যায় তা চেন্নাইয়ের মাটিতে করে দেখালেন হরমনপ্রীত সিংয়ের ভারত। একথা মানতেই হবে এশিয়ান চ্যাম্পিয়ান্স ট্রফিতে দাপিয়ে খেলে ফাইনালে উঠেছে ভারত। […]
আটে আট হলেও নবম ম্যাচে এসে আর ৯-এ নয় করা হল না মোহনবাগানের। ডার্বিতে ২০১৯ সালের ২৭ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১২ অগাস্ট খেলার আগে পর্যন্ত মনে হচ্ছিল ফুটবল ভাগ্যদেবী যেন বিরূপ ইস্টবেঙ্গেলর ওপর।তবে শনিবারের অবশেষে মুখ তুলে চাইলেন তিনি। জয় এল ১-০ গোলে। মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগানকে ১-০ গোলে পরাস্ত করল ইস্টবেঙ্গল। ৬১ […]
পাঁচ মিনিট দেরিতে শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্য়ে তৃতীয় টি-২০ ম্যাচ। কারণটা বড়ই অদ্ভূত। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট, ওয়ান-ডে আর টি-২০-র পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। টেস্ট ও ওডিআই সিরিজ শেষ। এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার তৃতীয় ম্যাচ ছিল গায়নায়। এখানেই হয়েছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। সে দিন অবশ্য কোনও সমস্যা হয়নি। তৃতীয় ম্যাচেও নির্ধারত সময়েই […]
কলকাতা লিগে ঘরের মাঠে টানটান ম্যাচে জয় পেল মহামেডান।রবিবার পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাদা-কালো জার্সিধারীরা। টানা ৯০ মিনিটের খেলায় ছিল সেয়ানে সেয়ানে টক্কর। পিছিয়ে পড়ার পরেও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসে মহামেডান। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ম্যাচ জিতে নেয় ক্লাবটি। এদিন বিপক্ষের দাপটে চাপে পড়ে যায় মহামেডান। মাত্র ৪ মিনিটের মধ্যে গোল করে […]
রোলাঁ গারোয় যেখানে শেষ করেছিলেন, অল ইল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে ঠিক সেখান থেকেই যেন শুরু করেছিলেন নোভাক জকোভিচ। দুর্ধর্ষ দাপটে উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। কেরিয়ারের ২৪তম মেজর ট্রফির সামনে দাঁড়িয়ে সার্বিয়ান কিংবদন্তি। রবিবাসরীয় খেতাবি লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ছিল স্পেনের কার্লোস আলকারাজ। বয়সে জকোভিচের থেকে ১৬ বছরের ছোট হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে স্প্যানিশ তরুণ। তাই শীর্ষ বাছাই আলকারাজের […]
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনদিনেই টেস্ট জিতল ভারত। ব্যাটে, বলে ক্যারিবিয়ানদের দাঁড়াতেই দিল না টিম ইন্ডিয়া। তবে এই জয়ে নিঃসন্দেহে বড় ভূমিকা যেমন রয়েছে যশস্বীর ঠিক তেমনই বলে ভেল্কি দেখিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন এই নিয়ে অষ্টমবার কোনও টেস্ট ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিলেন। এর নিট […]
ইতিহাস লিখলেন চেক প্রজাতন্ত্রের মহিলা টেনিস তারকা মার্কেটা ভোন্দ্রুসোভা। ইতিহাস কেন লিখলেন,মার্কেটা ভোন্দ্রুসোভাতা একটু খুলেই বলা যাক। ২৪ বছর বয়সি মার্কেটা ভোন্দ্রুসোভা এবছর ছিলেন উইম্বলডনের অবাছাই খেলোয়াড়। আর সেখান থেকেই একের পর এক তারকাকে বধ করে তাঁর এদিনের উইম্বলডন খেতাব জয়। এর আগে ১৯৬৩ সালে এই একই রেকর্ড করেছিলেন উইলি জিন কিং। ফাইনাল পর্যন্ত উঠলেও […]
স্বপ্নের মাইলফলক স্পর্শ করা থেকে মাত্র একধাপ দূরে! আর মাত্র একটা জয়। সার্বিয়ান কিংবদন্তি ধরে ফেলবেন মার্গারেট কোর্টকে। পুরুষ হোক বা মহিলাদের টেনিস, সর্বাধিক ২৪টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন জোকার। তবে সেমি-ফাইনালে মসৃণ জয়েও ভাসতে দেখা যানি এই সার্বিয়ান তারকাকে। দেখে বোঝার উপায় ছিল না যে জানিক সিনারকে স্ট্রেট সেটে হারিয়ে […]
শ্যাম থাপার পর এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মান পেতে চলেছেন ৭ এর দশকের দুরন্ত ফুটবলার গৌতম সরকার। সাতের দশকে ইস্টবেঙ্গল হোক আর মোহনবাগান, সাফল্যের সঙ্গে তিনি ফুটবল খেলেছিলেন। ছোটখাটো চেহারার হলেও তাঁকে টপকে যাওয়া বা আক্রমণে যখন উঠতেন তখন তাঁকে চ্যালেঞ্জ জানানো কঠিন হতো প্রতিপক্ষের কাছে। কলকাতা ময়দানের তাঁর নামই ছিল বেকেনবাওয়ার। পাশাপাশি মোহনবাগানের তরফ থেকে […]










