নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৯ জুন, রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে শনি ও রবিবার প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

এছাড়াও দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েছে বিস্তৃত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় দক্ষিণ অভিমুখে রয়েছে এই নিম্নচাপ বলয়। এর প্রভাব পড়বে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।  আগামীকয়েকদিনএর জেরে টানাবৃষ্টিহতেপারে।সঙ্গেথাকবেঝোড়োহাওয়াও।

পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্যেই আপাতত বর্ষা অত্যন্ত সক্রিয়। অন্যদিকে সমুদ্রে জারি করা হয়েছে লাল সতর্কতা।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ–সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই।কলকাতায় আজ, শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি, কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও ছিল সমানভাবে। বৃষ্টিতে সাময়িক স্বস্তি যেমন মিলেছে তেমনই বৃষ্টি না হল ঘাম হয়ে কষ্ট পেয়েছে কলকাতাবাসী। পাশাপাশি আলিপু আবহাওযা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =