এনবিবিএল (NPCI Bharat BillPay Limited), যা এনপিসিআই-এর একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI)-কে ভারত কানেক্ট প্ল্যাটফর্মে ইন্স্যুরেন্স ক্যাটেগরি-তে নতুন বিলার হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) বিলার অপারেটিং ইউনিট হিসেবে কাজ করছে এবং এর মাধ্যমে পলিসি হোল্ডাররা এখন তাদের প্রিমিয়াম সহজেই অনলাইন ও অফলাইন চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (PLI) ডাক বিভাগ দ্বারা পরিচালিত হয় এবং বর্তমানে ১.২৫ কোটিরও বেশি সক্রিয় পলিসি রয়েছে। প্রতিদিন প্রায় ২.৫ লক্ষ লেনদেন সম্পন্ন হয়। এই সংযুক্তির ফলে PLI ও রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স (RPLI)-এর গ্রাহকরা এখন দেশজুড়ে Bharat Connect-সক্ষম অ্যাপ, ওয়েবসাইট ও অফলাইন এজেন্টদের মাধ্যমে প্রিমিয়াম রিনিউ করতে পারবেন।
ইন্স্যুরেন্স ক্যাটেগরি-তে বিলারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫, যা ডিজিটাল প্রিমিয়াম পরিশোধের ক্রমবর্ধমান চাহিদাকে প্রতিফলিত করছে।
এই প্রসঙ্গে মহাপরিচালক ডাক বিভাগ, জিতেন্দ্র গুপ্ত জানান, “PLI ও RPLI-এর Bharat Connect-এর সঙ্গে সংযুক্তি আমাদের ডিজিটাল রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”
পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, “PLI-কে Bharat Connect-এ আনার মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করছি এবং শহর ও গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য সুবিধাজনক প্রিমিয়াম পরিশোধের সুযোগ তৈরি করছি।”
এছাড়াও এনবিবিএল (NBBL)-এর এমডি ও সিইও নূপুর চতুর্বেদী, জানান, “আমরা Postal Life Insurance-কে Bharat Connect ইকোসিস্টেমে স্বাগত জানাই। এর ফলে গ্রাহকদের প্রিমিয়াম পরিশোধের যাত্রা আরও সহজ হবে।”
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ভারত কানেক্ট বর্তমানে ২২,৬৪০-এরও বেশি বিলারকে ২৯টিরও বেশি ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করেছে। এটি ৭০০+ অ্যাপ ও ৫ লক্ষেরও বেশি অফলাইন এজেন্টের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য, যা ভারতের অন্যতম বিস্তৃত ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

