কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘রথযাত্রা ও ওড়িশা উৎসব ২০২৬’, উদ্যোগে উৎকলা

শ্রী জগন্নাথ সেবা সমিতি, খিদিরপুর-এর সাংস্কৃতিক শাখা উৎকলা ঘোষণা করেছে যে  আগামী ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রথযাত্রা ও ওড়িশা উৎসব। শ্রী জগন্নাথ সেবা সমিতি, খিদিরপুরের সাংস্কৃতিক শাখা উৎকলা আগামী ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এই মহোৎসবের আয়োজন করেছে। নয় দিনের এই উৎসবে ভক্ত, শিল্পী ও দর্শনার্থীদের একত্রিত করবে ওড়িশার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ করবেন দর্শনার্থীরা।

১৬ জুলাই এই রথযাত্রার সূচনা হবে শ্রী জগন্নাথ মন্দির থেকে। দেবতাদের রথে আরোহন, শোভাযাত্রা, ভক্তদের উল্লাস, সব মিলিয়ে প্রতি বছরের মতো এবছরও তৈরি হবে এক অনন্য দৃশ্য। নর্দার্ন পার্কে দেবতাদের অবস্থানকালে প্রতিদিনই চলবে ভক্তিমূলক কীর্তন, ঘণ্টা ও শঙ্খ ধ্বনি। আর সঙ্গে থাকবে ভক্তদের অগাধ সমাগম। ২৪ জুলাই বাহুড়া যাত্রার মাধ্যমে দেবতারা পুনরায় ফিরবেন খিদিরপুর মন্দিরে। পরদিন পালিত হবে ‘সোনা বেশ’, যা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ।

এই ধর্মীয় আবহের সঙ্গে যুক্ত হবে এক সাংস্কৃতিক উৎসব। ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই উৎসবে উপস্থাপন করা হবে নৃত্য, সংগীত, নাটক, লোক ঐতিহ্য। সঙ্গে হবে নানা ধরনের প্রতিযোগিতাও। সব মলিয়ে তৈরি হবে ওড়িশা সংস্কৃতির এক প্রাণবন্ত মঞ্চ। এর পাশাপাশি নর্দান পার্কে মিলবে সম্বলপুরী ও কটকি হ্যান্ডলুমের প্রদর্শনী, ওড়িশার হস্তশিল্প, ঐতিহ্যবাহী ওড়িশার নানা ধরনের খাবার, সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে জন্য থাকবে এক নতুন অভিজ্ঞতা। এর মধ্যে ১৮ জুলাই ভক্তিমূলক গান প্রতিযোগিতা ও শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা। ১৯ জুলাই থাকছে জনপ্রিয় খিরি পিঠা প্রতিযোগিতা। আর ২৩ জুলাই, উৎসবের সমাপনী অনুষ্ঠান।

উৎসবের অন্যতম আকর্ষণ হবে উৎকলা সম্মান ২০২৬। যা প্রদান করা হবে প্রফেসর পি. কে. মিশ্রকে তাঁর শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের জন্য। পাশাপাশি থাকবে ভক্তিমূলক গান ও শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা, জনপ্রিয় খিরি পিঠা প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠানের আবহ। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু ভক্তির প্রকাশ নয়, বরং ওডিশার সাংস্কৃতিক ঐতিহ্যকে কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক সেতুবন্ধন। ধর্মীয় ভক্তি, শিল্পকলার সৌন্দর্য ও ঐতিহ্যের গর্ব—সব মিলিয়ে রথযাত্রা ও ওডিশা উৎসব হয়ে উঠবে এক মহামিলনমেলা।      এই প্রসঙ্গে প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি চন্দ্রশেখর পানিগ্রাহী জানান, রথযাত্রা একটি ধর্মীয় উৎসব যা বিভিন্ন পটভূমির ভক্তদের একত্রিত করে। ওডিশা উৎসব হল ওড়িশার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আধ্যাত্মিক মূল্যবোধের উদযাপন। উৎকলার মাধ্যমে আমরা সবসময় এই ঐতিহ্য সংরক্ষণ প্রচারের চেষ্টা করেছি, যাতে মানুষ ভক্তি সম্প্রীতির বন্ধনে যুক্ত হয়। আমরা সবাইকে এই পবিত্র অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।  পাশাপাশি তিনি এও জানান, এই উৎসবের সূচনা হবে ১৬ জুলাই শ্রী জগন্নাথ মন্দির, খিদিরপুর থেকে রথযাত্রা শোভাযাত্রা দিয়ে, যা পৌঁছাবে নর্দার্ন পার্ক, ভবানীপুরে। সেখানে দেবতারা অবস্থান করবেন ২৪ জুলাই পর্যন্ত। ওই দিন রথে দেবতাদের নিয়ে বাহুদা যাত্রা শুরু হবে নর্দার্ন পার্ক থেকে এবং পুনরায় পৌঁছাবে শ্রী জগন্নাথ মন্দির, খিদিরপুরে। পরদিন মন্দিরে পালিত হবে ‘সোনা বেশ’ এর পাশাপাশি উৎসব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে উৎকলার সভাপতি গুরুপ্রসাদ পট্টনায়ক জানান, প্রতি বছর রথযাত্রার সময় ওডিশা উৎসব আয়োজন করা হয়, যাতে ওডিশার সমৃদ্ধ সাংস্কৃতিক, আধ্যাত্মিক শিল্প ঐতিহ্য কলকাতার মানুষের কাছে পৌঁছে যায়। সংগীত, নৃত্য, নাটক, ঐতিহ্যবাহী খাবার হস্তশিল্পের মাধ্যমে আমরা ভগবান জগন্নাথের সঙ্গে যুক্ত চিরন্তন ঐতিহ্য ভক্তিকে উদযাপন করতে চাই।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এই রথযাত্রায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ছেড়া পহঁরা অনুষ্ঠান, যা সম্পাদন করবেন শ্রী রাম গোপাল বংশাল, চেয়ারম্যান, বিএমডব্লিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়াও থাকবে ভক্তিমূলক কীর্তন, ঐতিহ্যবাহী ঘণ্টা ও শঙ্খ পরিবেশনা, যা সমর্থন করবে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি)।

শনিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরশুরাম বিষয়ী, সহসভাপতি, শ্রী জগন্নাথ সেবা সমিতি, খিদিরপুর জগন্নাথ মন্দির,  প্রমোদ কুমার জেনা, সম্পাদক, শ্রী জগন্নাথ সেবা সমিতি, খিদিরপুর জগন্নাথ মন্দির,  সরোজ মাল্লিক, সম্পাদক, উৎকলা  এবং পশ্চিমবঙ্গের বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক রঘুবীর সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =