এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ২০২৫-২৬ অর্থবছরে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সাধারণ বিমা সংস্থা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ২০২৫-২৬ অর্থবছরে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সংস্থাটি মোট গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম (GDP) ১৫,৯০৪ কোটি টাকা সংগ্রহ করেছে, যা গত বছরের তুলনায় ১৪.৫% প্রবৃদ্ধি নির্দেশ করে। এর ফলে সংস্থা প্রতিষ্ঠার পর প্রথমবার ১৫,০০০ কোটি ‘টাকার সীমা অতিক্রম করেছে। উল্লেখযোগ্যভাবে, এই প্রবৃদ্ধি শিল্পের গড় হারের তুলনায় ১.৬ গুণ দ্রুত, যা বাজারে তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

প্রবৃদ্ধির মূল দিকসমূহ

  • বাজার শেয়ার বৃদ্ধি: FY25-এর ৬.৯০% থেকে আর্থিক ভছর ২০২৬-এ ৭.১৭%, অর্থাৎ ২৭ বেসিস পয়েন্ট উন্নতি।
  • বিভিন্ন সেগমেন্টে সাফল্য:
    • স্বাস্থ্য বিমা: ২৭% বৃদ্ধি
    • মোটর বিমা: ১৬% বৃদ্ধি
    • ব্যক্তিগত দুর্ঘটনা (PA): ৪০% বৃদ্ধি – এই ক্ষেত্রে সংস্থা বেসরকারি ও SAHI বিমাকারীদের মধ্যে নম্বর ১ অবস্থান ধরে রেখেছে।
    • অগ্নি বিমা: ১০% বৃদ্ধি
  • লাভজনকতা:
    • ক্ষতি অনুপাত (Loss Ratio) FY25-এর ৮২.৪% থেকে কমে FY26-এ ৭৮.৩%
    • কর-পরবর্তী মুনাফা (PAT): ৫৫৩ কোটি টাকা, যা গত বছরের ৫০৯ কোটি টাকার তুলনায় বেশি।
  • মূলধন শক্তি: Solvency Ratio দাঁড়িয়েছে ১.৯০x, যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার অনেক উপরে।

এই প্রসঙ্গে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের এমডি ও সিইও নবীন চন্দ্র ঝা জানান:“আর্থিক বছর ২০২৬-এর ফলাফল আমাদের ধারাবাহিকভাবে বাজারের তুলনায় দ্রুত প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা গ্রাহকদের জন্য বিমা সমাধানকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এর পাশাপাশি জিতেন্দ্র আত্রা, সিএফও যোগ করেন:“ আমরা মূলধনের দক্ষতা ও ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দিয়ে ধারাবাহিক আর্থিক সাফল্য নিশ্চিত করব।”

পাশাপাশি সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স প্রযুক্তি, পণ্য উদ্ভাবন, উন্নত বিশ্লেষণ এবং গ্রাহককেন্দ্রিক সমাধানে বিনিয়োগ বাড়াচ্ছে। সংস্থাটি টিয়ার টিয়ার শহরে উপস্থিতি জোরদার করছে, বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিমা সহজলভ্য করছে। এই সাফল্য প্রমাণ করে যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স একটি বহুমুখী ব্যবসায়িক কাঠামো ও শৃঙ্খলাবদ্ধ পরিচালনার মাধ্যমে ভারতের সাধারণ বিমা খাতে টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 19 =