বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে। বৃহস্পতিবার বিকেলে নিম্নচাপটির অবস্থান ছিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, সাগরদ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং দিঘা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এরপর এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করবে বলেই জানানো হয় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একইসঙ্গে এও জানানো হয়েছে, এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত […]
Author Archives: Edited by News Bureau
আর্থিক প্রতারণার ঘটনা খাস কলকাতার এক বেসরকারি ব্য়াঙ্কে। এই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার ওই বেসরকারি ব্য়াঙ্কেরই রিলেশনশিপ ম্য়ানেজার। তার বিরুদ্ধে উঠেছে ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ। কলকাতা পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার তারক ভৌমিকের বিরুদ্ধে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে আনেন এক মহিলা গ্রাহক। ওই গ্রাহক এও […]
চিকিৎসকদের বদলি নিয়ে এবার কঠোর নির্দেশ স্বাস্থ্যদপ্তরের। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে,কাজে যোগ দিতে হবে। অন্যথায় গুনতে হতে পারে জরিমানা। এদিকে এই বদলি প্রসঙ্গে আসফাকুল্লা-অনিকেত-দেবাশিস জানিয়েছেন তাঁদের পছন্দ কলকাতা এবং শহরাঞ্চলের আশপাশের হাসপাতাল। পুরুলিয়া-মালদহ উত্তর দিনাজপুরে যেতে নারাজ তাঁরা। আর এখানেই এই তিন অতিবাম চিকিৎসকের আচরণে সোচ্চার সমাজের নানা স্তরের মানুষ। খুব স্বাভাবিক […]
আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ১০ মাস অতিবাহিত। সেই ঘটনা এখনও ভুলতে পারেননি শহরবাসীর এক বিরাট অংশ। এক মহিলা চিকিৎসকের এমন নির্মম পরিণতি ভোলার কথাও নয়। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করেই আরজি করের নানা অনৈতিক ঘটনাও সামনে আসতে থাকে। যার সঙ্গে কোথাও পরোক্ষে জড়িয়ে যায় আরও বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের […]
শক্তি বাড়িয়ে ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানানো হয়েছে, ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তর অভিমুখে এগোবে। আগামী ৪৮ ঘণ্টায় এর শক্তি আরও বৃদ্ধি পাবে। আর এই নিম্নচাপের প্রভাবেই বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কাও করছেন আবহবিদরা। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ইতিমধ্যেই একাধিক জেলায় কমলা সতর্কতা জারি […]
রাজ্য বিজেপির রাজনৈতিক সমীকরণে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিল্লির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— দলের পুরনো ফর্মেই যেন তিনি আবারও সক্রিয়ভাবে কাজ করেন। শুধু তাই নয়,আরএসএস-এর তরফেও জানানো হয়েছে দলীয় কর্মসূচিতে মন দিন দিলীপ। অন্তত সূত্রে খবর এমনটাই। এরপরই বঙ্গ রাজনীতিতে দিলীপকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। […]
কোনও পরিবর্তন নয় শাহের বঙ্গ সফরে, জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং। ১ জুন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন কলকাতায় আসছেন অমিত শাহ। ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভার করার কথা তাঁর। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরপরই বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি এবং দিল্লির শীর্ষ নেতৃত্ব আলোচনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের […]
চাইনিজ ওক, ভারতের সর্ববৃহৎ চাইনিজ কিউএসআর চেইন, তাদের সংস্করণ উন্মোচন করেছে একটি স্ট্রিট ফুড ক্লাসিক চাওমিনের, যা কলকাতার প্রতীকী নুডলসের তীব্র, ধোঁয়াটে এবং মশলাদার স্বাদকে আধুনিক, পরিচ্ছন্ন এবং দ্রুত সেবার ডাইনিং অভিজ্ঞতায় রূপান্তর করেছে, যা দেশব্যাপী উপলব্ধ। কলকাতায় শুরু হওয়া ভারতীয় রন্ধনপ্রণালীর সঙ্গে মিলমিশে এক হয়ে গেছে চিনা রান্নার কৌশল, আর তার ফলে চাউমিন বহু […]
মেট্রো স্টেশনেই ছড়াল আগুন আতঙ্ক। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কার্যত ধোঁয়ায়-ধোঁয়া হয়ে গিয়েছিল বলে মেট্রো রেল সূত্রে খবর। সঙ্গে এও জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এসপ্ল্যানেডের ডাউন লাইনের প্ল্যাটফর্মে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। চলমান সিঁড়ি বা এসক্যালেটরের সংযোগস্থল থেকে এই ধোঁয়া বেরতে দেখা যায়। সেই দেখে স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর পৌঁছয় […]
সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের তৈরি রিভিউ পিটিশনের খসড়ায় ‘সন্তুষ্ট’ চাকরিহারারা। সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা একপ্রকার স্পষ্ট করে জানান,নতুন করে কেউ পরীক্ষায় বসবেন না। এরপর সাংবাদিক বৈছকে আরও এক পা এগিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি হাবিবুল্লা বলেন,’আমরা একাধিক দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুটা আশ্বস্ত হলেও, আমরা সব প্রশ্নের উত্তর পাইনি। তাই এবার […]










