Author Archives: Edited by News Bureau

 ২৪টি বাংলাদেশি পাসপোর্ট-সহ যুবককে পাকড়াও করা হলেও মুক্তি অভিবাসন দপ্তরের 

একসঙ্গে ২৪টা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ঢাকার বিমানে ওঠার আগেই পাকড়াও এক যুবক। সূত্রে খবর, ধৃত যুবক হাওড়া জেলার পাঁচলার বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উড়ান ধরার কথা ছিল তাঁর। তবে ইমিগ্রেশনের নিয়মাবলী মেটানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময়েই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২৪টা বাংলাদেশি পাসপোর্ট। এরপরই ওই যুবককে […]

ই-মেলে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি

স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার  হুমকি এল ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে। আর এই মেলের খবর পেতেই তৎপর হয় বিধাননগর থানার পুলিশ। সূত্রে খবর,৪টি আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। সোমবার দুপুর ১২ টার পরে মেলটি চোখে পড়তেই আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। বিষয়টি সঙ্গে সঙ্গেই জানানো হয় স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও […]

স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাবধান থাকার নিদান তৃণমূল শিবিরের

২০২৬-এর বিধানসভা নির্বাচন আসতে বড়জোর আর বছর খানেক। বড়ই স্বল্প সময় হাতে। আর এই স্বল্প সময়েই নিজেদের ঘর গোছাতে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। আর এই আবহেই ঘাসফুল শিবির সমস্ত বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বুথ স্তরের কর্মীদের উদ্দেশে জারি কর এক সার্কুলার। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এই সার্কুলার জারি করে […]

আজ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের ৭ জেলায় 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে প্রায় সত্য় করেই সোমবার সকাল থেকে ছিল আকাশের মুখ ভার। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ বিভিন্ন জেলায় লাগাতার এই বৃষ্টি হয় নিম্নচাপের জেরে। সোমবার দক্ষিণবঙ্গে সোমবার মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও গরম ও অস্বস্তির অনুভূতি ছিলই। সঙ্গে ছিল হালকা ঝোড়ো হাওয়া। তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন […]

দেশজুড়ে হাজার ছড়াল করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে ১৮ জন

দেশজুড়ে হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১০০০ পার করল।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে সোমবার সকাল পর্যন্ত ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ‍্যা ১০০৯। সারা দেশের সঙ্গে এই খবরে কপালে ভাঁজ বঙ্গবাসীর। কারণ, সংক্রমণ, লকডাউন, অক্সিজেনের অভাব, বেডের জন্য হাহাকার, প্রিয়জনের মৃত্যুর সেই বিভীষিকা এখনও তাড়া করে বেড়াচ্ছে সবাইকেই। এর পাশাপাশি […]

কালীঘাটে পুলিশ আধিকারিককে ধাক্কা মারার ঘটনায় সামনে এল বিস্ফোরক তথ্য

কেঁচো খুঁড়তে কেউটে! কালীঘাটে রবিবার পুলিশকর্মীকে ধাক্কা মারার ঘটনায় যে সব তথ্য একের পর এক সামনে আসছে তাতে এই আপ্তবাক্যটি মনে পড়াই স্বাভাবিক। কলকাতা পুলিশ সূত্রে খবর, তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতেই সামনে এল ভয়ঙ্কর সব তথ্য। অভিযুক্ত ভুয়ো তথ্য দিয়ে নিজের পরিচয় গোপনের চেষ্টা করছেন। শুধু তাই নয়, বৈধ পাসপোর্ট বা ভিসাই নেই […]

জেলাতো- প্রতি স্কুপে উপভোগ করুন ইতালিয় স্বাদ

গ্রীষ্মের খরতাপের সঙ্গে  লড়াই করার জন্য, একটি সুস্বাদু এবং সতেজ খাবারই আপানাকে চাঙা রাখতে পারে। আর সেই কারণেই এই গ্রীষ্মে, বাস্কিন রবিনস আপনাকে তার নতুন পরিসরের খাঁটি ইতালীয় আইসক্রিম দিয়ে এই প্রচণ্ড দাবদাহের বিরুদ্ধে লড়াই করার একটি বিশেষ পথ দেখায়। শুধুমাত্র এই ক্রেমোসো এবং জিলেটোগুলির একটি বল আপনাকে সরাসরি ইতালির মনোমুগ্ধকর রাস্তায় নিয়ে যাবে,যা গরম […]

দেশজুড়ে এইচপিভি-ক্যান্সার সচেতনতা প্রচার শুরু করল সিরাম ইনস্টিটিউট

ইনস্টিটিউট সেরাম ডি ইন্ডিয়া (এসআইআই)-এর নেতৃত্বে জনস্বাস্থ্যের জাতীয় উদ্যোগের অংশ হিসাবে কলকাতায় “কনক্লেভ কনকুইস্টার এল ভিপিএইচ ওয়াই এল ক্যান্সার ২০২৫”-এর সূচনা করা হল। প্রচারাভিযানটি প্রাথমিক হস্তক্ষেপ এবং প্রতিরোধের উপর জোর দিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এবং সার্ভিকাল ক্যান্সার এবং অন্যান্য ধরনের ক্যান্সারে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ নজর দিচ্ছে। শহরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস […]

বিকাশ ভবনের সামনে থেকে সরছেন চাকরিহারারা, তবে আন্দোলন চলবে দেওয়া হল বার্তা

শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা মেনে শনিবারই বিকাশ ভবনের সামনে থেকে সরছেন চাকরিহারারা। তবে একইসঙ্গে তাঁরা এও জানিয়ে দিয়েছেন,অবস্থানের জায়গা বদল হচ্ছে মাত্র,আন্দোলন চলবে একই ভাবে। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। […]

আইনজীবীকে জেল খাটার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশ কার্যকর না করতে মক্কেলকে পরামর্শ। বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ। আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে চার দিনের জেল খাটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের হয়ে তিনি মামলা লড়েন। সেখানেই হাইকোর্টের নির্দেশ না মানতে ওই অধ্যাপককে পরামর্শ দেন বলে অভিযোগ। পরবর্তীকে এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও একই পদক্ষেপ করেন বলে অভিযোগ। শুক্রবার […]