এফআইআরে নাম থাকা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, শুক্রবার এমনই নির্দেশ দিতে দেখা গেছে কলকাতা হাইকোর্টকে। এমনকী শিক্ষা দফতরের করা শোকজও কার্যকর হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন ওই চাকরিহারা আন্দোলনকারীদের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে তাঁদের ‘হুলিগান’ বলে আখ্যা দিতে দেখা যায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে। কল্যাণের এই মন্তব্যে ক্ষুব্ধ […]
Author Archives: Edited by News Bureau
অগ্নিকাণ্ডের জেরে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল ধাপা এলাকায়। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর এবার পুরসভার জায়গাতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল প্লাস্টিক সহ দাহ্য বস্তুর এক গোডাউন। যা ভেঙে মাটিতে মিশিয়ে দিল পুরপ্রশাসন। প্রসঙ্গত, এপ্রিল মাসেই ধাপায় একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। কাছেই ছিল একাধিক প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী মজুত করা অস্থায়ী এক গোডাউন। ফলে এই গোডাউনে দাহ্য় বস্তু ঠাসা […]
আর ৪ দিন পরই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে সতর্কবার্তা, ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। এরজেরে আগামী সপ্তাহে ২ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি এও জানানো হয়েছে, ২৮ মে দক্ষিণবঙ্গের ৩ জেলায় […]
৮৮৪৮.৬৬ মিটার উঁচুতে মাউন্ট এভারেস্টের চূড়ায় সোমবার সকালে পা রেখেছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার ব্য়ক্তিগত দেহরক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল। ঠিক সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী তেনজিং শেরপা। এভারেস্ট অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা কলকাতা পুলিশ। লক্ষ্মীকান্তবাবুর এভারেস্ট জয়ের খবর আসার […]
চলতি মাসেই এক ঝটিকা সফরে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী ৩১ মে রাতে কলকাতা আসবেন তিনি। পরদিন অর্থাৎ পয়লা জুন যোগ দেবেন দু’টি কর্মসূচিতে। একটি আয়োজন হতে পারে সায়েন্স সিটি চত্বরে। অন্যটি ওয়েস্টিন হোটেলে। এরপর কর্মসূচি মিটিয়ে ওই দিন রাতেই আবার রাজধানীতে ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ঠিক […]
পুলিশকে ‘ধীরে চলো’ নীতি নিয়ে চলার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী এবং এফআইআর-এ নাম থাকা কোনও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত চলবে। পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে হাইকোর্ট […]
ঘরে ছেলে অবশেষে ফিরল ঘরে। তারই জেরে সকাল থেকেই খুশির হাওয়া বাড়িতে। আলোর বন্য়ায় ধুয়ে যাচ্ছে যেন গোটা বাড়ি। শুধু কী তাই! রান্না হচ্ছে পূর্ণমের প্রিয় লুচি-তরকারি। নিয়ে আসা হয়েছে প্রিয় দই-মিষ্টিও। বাড়ি ভর্তি আত্মীয়-পরিজনে। আর এরই মাঝে ঘর সাজিয়ে স্বামীর প্রতীক্ষায় স্ত্রী। এদিকে শুক্রবার বিকালে হাওড়া স্টেশনে নামলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁকে নিতে […]
কোভিড আবহে লকডাউনের সেই ভয়াবহ স্মৃতি এখন ফিকে হয়নি মানুষের মন থেকে। এদিকে সূত্রে খবর মিলছে, ফের নব রূপে মাথা চাড়া দিচ্ছে কোভিড। প্রতিবারই ভ্যারিয়ান্ট বদলে, নয়া নাম নিয়ে হানা দেয় কোভিড। এবার ভ্যারিয়ান্টটির নাম পিরোলা। ওমিক্রনেরই ই-সাব ভ্যারিয়ান্ট। সিঙ্গাপুর-হংকংয়ে এই সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। আর এই ঘটনায় ফের সিঁদুরে মেঘ দেখছে ভারতীয়রাও। কারণ, ভারতের […]
রাজ্যের প্রথম সারির হোমিপ্যাথি মেডিক্যাল কলেজ হিসেবে বহুকাল ধরেই পরিচিত ডিএন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। কনভেন্ট লেনে এই কলেজের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজে ছাড়পত্র দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দফতরের এই প্রকল্পে বাধাদানের অভিযোগ উঠল কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের বিরুদ্ধে। স্বয়ং মুখ্যমন্ত্রী যে প্রকল্পে সম্মতি দিয়েছিলেন, কাউন্সিলরের ‘বাধা’-য় এক বছর ধরে থমকে […]
লক্ষ্যে পৌঁছানোর জন্য যেরকম দরকার হয় একাগ্রতা তেমনি দরকার হয় আত্মবিশ্বাস। বেশ কিছু সময় ছাত্র-ছাত্রীরা নিজেদের এই আত্মবিশ্বাস কিছুটা হারিয়ে ফেলে। শুধু ছাত্র-ছাত্রীই নয় কর্মজীবনেও অনেকে এই সমস্যার সম্মুখীন হন। সম্প্রতি শিক্ষক এবং পেশাদার অনুপ্রেরণাদায়ক বক্তা রাহুল চৌধুরী বেশকিছু প্রশ্নের উত্তর দিলেন। যেখানে নিজেদের আত্মবিশ্বাস এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য যে উপকরণ দরকার সেগুলি পেয়ে যাবেন […]









