পঞ্চায়েত নির্বাচন নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বেয়াপাড়ার এক সভা থেকে কড়া ভাষায় রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও জেলা পুলিশকে নিশানা করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নামে কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারির পাশাপাশি হাইকোর্টে মামলা করার কথাও জাানান বিরোধী দলনেতা। শুভেন্দু বক্তব্য, ‘পুলিশ সুপার অমরনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছেন। […]
Author Archives: Edited by News Bureau
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রথম থেকে বার্তা দিয়ে আসছেন, ‘মানুষ যাঁকে চাইবেন, তিনিই এবার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী।‘ সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মনোনয়নপর্বও চলেছিল। অভিষেকের সভাস্থল বা যেখানে তিনি অধিবেশন করেছেন সেখানে রাখা হয়েছিল ব্যালট বাক্স। আর এই ব্যালট বক্সেই সাধারণ মানুষের পছন্দের প্রার্থীর নাম জমা দেওয়ার সুযোগও ছিল। তবে […]
পঞ্চায়েতে ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। ভোট করতে হবে ৫ দফায়। এই দাবিতে রবিবার কলকাতার রাস্তায় মিছিল করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এদিন হাওড়া ও শিয়ালদা থেকে এই মহামিছিল থেকে দাবি তোলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ডিসিআরসি কেন্দ্র থেকে তাঁরা বাড়ি ফিরে যাবেন। বুথে আর যাবেন না বলেও হুঁশিয়ারি […]
যানজট কাটাতে তৈরি করা হয়েছিল মা-ফ্লাইওভার। ফ্লাইওভার খুলে দেওয়ার পর বেশ কিছুদিন যানজট সংক্রান্ত সমস্য়া অনেকটাই কমেছিল শহরবাসীর। গত কয়েক মাসে সেই পুরনো ছবিতেই ফিরেছে কলকাতা। যানজটের ফাঁস থেকে নিজেকে বের করতে পারছেই না। এদিকে শহর কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল হিসেবেই মা ফ্লাইওভার। অতিরিক্ত গাড়ির কারণে প্রায়শই তৈরি হচ্ছে যানজট, এমনটাই জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক […]
‘পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দল নির্বিশেষে পদক্ষেপ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এ জন্য কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।‘ রবিবার রাজভবনে ঘণ্টা দেড়েকের বৈঠকে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে এই পাঠ-ই দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে রাজভবন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের […]
অবশেষে কেন্দ্রের তরফ থেকে নিরাপত্তা পেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকেলে তাঁর ফুরফুরা শরিফের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ভাঙড়ের এই যুবা বিধায়ককে নিরাপত্তা দেওয়ার। তবে কোন পর্যায়ের নিরাপত্তা পেয়েছেন তিনি, তা জানেন না বলেই উল্লেখ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার কনিষ্ঠতম এই সদস্য। আপাতত সাতজন সদস্যের […]
আদ্রার মৃত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের বাড়িতে আইনমন্ত্রী মলয় ঘটক। মৃত ধনঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইনমন্ত্রী। আশ্বাস দেন পাশে থাকার। রবিবার আইনমন্ত্রী মলয় ঘটক যখন ধনঞ্জয়ের বাড়ি যান তখন সঙ্গে ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। প্রসঙ্গত, কাশীপুরের প্রাক্তন বিধায়কও এই স্বপন বেলথরিয়া। মৃতের স্ত্রী-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথাও বলেন তাঁরা। […]
সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে ধৃত দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে মহামান্য আদালত। তবে জামিন পাননি দেবযানী। রবিবার মাত্র ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যান সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত। সংশোধনাগার সূত্রে খবর, দেবয়ানীর মা গুরুতর অসুস্থ। সম্প্রতি হাসপাতালের ভর্তি হতে […]
হাইকোর্টের নির্দেশ অনুসারে এবার সিসিটিভি ও ভিডিওগ্রাফি নিয়ে তৎপরতা দেখানো শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন বুথে সিসিটিভি কার্যকর করা যাবে এবার তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন জেলার পঞ্চায়েত আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। সঙ্গে এও বলা হয়েছে, এই রিপোর্ট দ্রুত পাঠাতে হবে রাজ্য নির্বাচন কমিশনে। এদিকে সূত্রে এ খবরও […]
কলকাতার অ্যাডেড এরিয়া বা সংযুক্ত অঞ্চল বলতে বোঝায় ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ড। এই অ্যাডেড এরিয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের খাজনা এবং কলকাতা পুরসভার সম্পত্তিকর বিভাগের ট্যাক্সের টাকা জমা দিতে একবার বিএলআরও এবং আর একবার পুরসভায় যেতে হয়। এদিকে কাজের চাপের মাঝে দুই জায়গায় টাকা জমা দিতে গিয়ে কামঘাম ছোটে এই সব এলাকার বাসিন্দাদের। […]










