বিধানসভায় বিধায়কদের জন্য সুখবর। একধাক্কায় ৪০ হাজার টাকা ভাতা বাড়ল বাংলার বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষের মুখে এই নয়া ঘোষণায় জানালেন, বিধায়কদের ভাতা বাড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে তিনি এও জানান, ‘পশ্চিমবঙ্গে বিধায়কেরা সবথেকে কম ভাতা পান। দেশের নিরিখে সব থেকে কম টাকা বেতন পান। এই বিষয়টি পর্যবেক্ষণ করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে […]
Category Archives: কলকাতা
মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল হিমাচল প্রদেশে। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে হিমাচল। কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ইতিমধ্যেই জানিয়েছেন, পর্যটকদের জন্য হিমাচল প্রদেশ এখন নিরাপদ। আর এসবের মধ্যেই এবার হিমাচল প্রদেশের সরকারকে বিপর্যয় মোকাবিলার জন্য এক কোটি টাকা অর্থ সাহায্য পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা […]
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই ৩১ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশভবনে তলব করেছেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বার্তা দেওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে যে আর্থিক অবারোধের কথা বলেছেন সে ব্যাপারেই। এদিকে রাজ্য়ের ডাকে সাড়া দিতে রেজিস্ট্রারদের নিষেধ করছেন উপাচার্যরা। সূত্রের খবর এমনটাই। তাতেই শুরু হয়েছে নতুন চাপানউতোর। শ্যাম রাখি না কূল রাখি অবস্থায় আতান্তরে রেজিস্ট্রাররাই। সূত্রের […]
১ বৈশাখই ‘বাংলা দিবস’। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব পাশ হয় বৃহস্পতিবার। যদিও এর তীব্র বিরোধিতা করেন শুভেন্দু অধিকারীরা। রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই অধিবেশন চলাকালীন। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭ টি। বিপক্ষে ৬২টি। ‘বাংলার মাটি বাংলার জল’ এবার থেকে বাংলার সঙ্গীত। এই প্রস্তাব পাশ হওয়ার পরই প্ল্যাকার্ড হাতে মিছিল করে রাজভবনের পথে এগোতে […]
কয়লা, গরু পাচার নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। এরই মাঝেই উদ্বেগ বাড়িয়েছে সোনা ও বিদেশি মুদ্রা পাচারও। এতদিন দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডর হিসেবে পরিচিত ছিল মুম্বই। এবার বাণিজ্য়নগরী মুম্বইকে পিছনে ফেলে এগিয়ে আসছে দমদম বিমানবন্দর। সাম্প্রতিককালে কলকাতায় সোনা এবং বিদেশি মুদ্রা পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির। গোয়েন্দাদের চোখে ধুলো দিতে […]
রিপন স্ট্রিটে সেন্ট অগাস্টিন স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। কারণ, স্কুলের প্রায় পাঁচশো পড়ুয়ার রেজিস্ট্রেশন আটকে গিয়েছে। অভিভাবকদের তরফে অভিযোগ, এবছর এই স্কুলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য পড়ুয়াদের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত হয়নি। এদিকে এই রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন ধরেই স্কুলের তরফে টালবাহানা চলছে বলেও জানানো হয় অভিভাবকদের তরফ থেকে। অথচ তাঁদের থেকে স্কুল কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন বাবদ টাকাও […]
২০২০ সালের বিজ্ঞাপন অনুযায়ী ৪৫টি বিষয়ে দেড় হাজার সহকারী অধ্যাপক নিয়োগে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও অর্থনীতির প্যানেল বেরিয়েছে। কমিশন সূত্রে খবর, আরও কিছু বিষয়ের ইন্টারভিউ চলছে। আবার, কিছু সাবজেক্টে শূন্যপদের হিসেব অমিল বলে ইন্টারভিউ শুরুই হয়নি। এরই মধ্যে তথ্য জানার অধিকার আইনে নিয়োগ প্রক্রিয়ার স্কোর প্যাটার্ন বা বিভিন্ন যোগ্যতার জন্য ধার্য নম্বরের তথ্য জানতে চান […]
রাজ্য জুড়ে সক্রিয় এবার মুঙ্গের গ্যাং। তাদেরই দৌলতে আধার নির্ভর লেনদেন প্রথাকে কাজে লাগিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। এমনই এক ঘটনা ঘটেছে বহরমপুরের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ক্ষেত্রে। ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১০ হাজার টাকা পরে যদিও তিনি সেই টাকা ফেরতও পেয়ে যান। কিন্তু প্রশ্ন এখানেই, আধার-প্যান লিঙ্ক নিয়ে যখন […]
এবার অটোচালকদের সহবতের পাঠ শেখাতে উদ্যোগী হল শহরের বেশ কয়েকটি অটো সংগঠন। আর এ জন্য উল্টোডাঙা-বাগুইআটিসহ রাজারহাট-গোপালপুর বিধানসভা প্রত্যেকটি অটোরুটে চালকদের হাফ প্যান্ট পরে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অটো ইউনিয়নের দাবি, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধারা কথা মাথায় রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে মহিলা যাত্রীদের অটোর সামনের […]










