রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বহুদিন ধরেই টানাপোড়েন চলছে রাজ্য সরকার আর বেসরাকরি হাসাপতাল এবং নার্সিংহোমের সঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এই সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। তাতেও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ উঠছে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গিয়ে এখনও ফিরতে হচ্ছে বহু রোগীকে। এবার এমন অভিযোগ এলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের […]
Category Archives: কলকাতা
একের পর এক ঘটনায় বেশ অস্বস্তিতে কলকাতা পুলিশ। খুব স্পষ্টভাবে ভাল, কলকাতা পুলিশের একাংশের কার্যকলাপে মুখ পুড়ছে কলকাতা পুলিশের। আর তাতে কলকাতা পুলিশের ওপর ভরসা কমছে আম জনতার। এক মামলার প্রেক্ষিতে বুধবার ঠিক এমনই এক ঘটনার সাক্ষী থাকল কলকাতাবাসী। বেআইনি নির্মাণের অভিযোগে মামলা করলেন একজন আর পুলিশের হাতে গ্রেফতার হল মামলাকারীর পরিবারের সদস্যরাই। আর তাতে […]
বিগত এক বছর ধরে নিয়োগ নিয়ে যে দুর্নীতির ঘটনা সামনে এসেছে তা পাহাড় প্রমাণ বললেও ভুল হবে না। আর এই দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে তুলনা করে বসল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনার কথা। এমনটাই খবর আদালত সূত্রে। সঙ্গে সিবিআইয়ের তরফ থেকে এও দাবি করা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই পাহাড় […]
গরু পাচার মামলায় এবার বীরভূমের তৃণমূল যুবনেতা কৃপাময় ঘোষকে বুধবার নিজাম প্যালেসের তলব করল সিবিআই। এদিকে সিবিআই আধিকারিকেরা আসানসোল থেকে বর্ধমান যাওয়ার পথে বর্ধমানের শক্তিগড়ে একটি হোটেলে দাঁড়িয়েছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। সেখানেই প্রাতঃরাশ খেতে শুরু করেন বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সেখানেই কেষ্ট মণ্ডলের খাবার টেবিলে দেখা যায় সবুজ পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে। এই […]
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ শে সেপ্টেম্বর তৃণমূল মুখাপাত্র কুণাল ঘোষকে স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফলে রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কুণালের আর বাধা রইল না। কুণালের এই বিদেশ যাত্রা নিয়ে যে মামলা হয় তার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘বিদেশ যাত্রার অধিকার […]
রবিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। এরপর সোমবার গভীর রাতে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জমেছে জল। আর এই ভারী বর্ষণের জেরেই জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাস। স্থানীয় সূত্রে খবর, কেমডিএ-র অধীন এই আন্ডারপাসে একমানুষ সমান জল জমে ছিল। সেই কারণে যশোর রোড ধরে লেকটাউন থেকে বেলগাছিয়া যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচলে […]
‘এরকম যদি চলতে থাকে, যদি কোনও বিশ্ববিদ্যালয় তাঁর কথা মতো চলে, তাহলে আমি বলে রাখছি আমি অর্থনৈতিক বাধা তৈরি করব।’ শিক্ষক দিবসের দিনে এক অনুষ্ঠানে সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এমনই ভাষায় আক্রমণ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।রাজ্যপালের কথায় যে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হবে, তাদের ক্ষেত্রে ‘আর্থিক অবরোধ’ গড়ে তোলা হবে বলে তার বার্তাও […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাঁরা প্রাক্তনী, তাঁরা হস্টেলে যাতে না থাকেন তার জন্য ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দেন, ‘প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ঘরে গিয়ে দেখতে হবে, কারা এমন আছেন। হস্টেলের প্রত্যেক রুমে গিয়ে দেখতে হবে, […]
কসবার ছাত্র মৃত্যুর ঘটনায় এবার দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুল সিলভার পয়েন্ট হাই স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল ছাত্রের পরিবার। পাশাপাশি শানকে ষড়যন্ত্র করে খুনের মামলা রুজু করা হয়েছে। কসবা থানার পুলিশের বিরুদ্ধেও তদন্তে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে মৃত ছাত্র শেখ শানের পরিবারের তরফে। সঙ্গে মৃত শানের বাবা শেখ পাপ্পু […]
নুসরতকে তলব ইডির। এনফোর্সেমন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, আগামী মঙ্গলবার তৃণমূলের অভিনেত্রী-সাংসদকে সল্টলেকের সিজিওকম্পলেক্সের ইডি দফতরে তলব করা হয়েছে। আর ইডির তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবারই, এমনটাই জানানো হচ্ছে কেন্দ্রীায় তদন্তকারী সংস্থার তরফ থেকে। নুসরতের পাশাপাশি তলব করা হয়েছে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচারের অপর ডিরেক্টর রাকেশ সিংহকেও। তাঁকেও মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। আগেই […]










