আইপিও নিয়ে বাজারে এল ধূত ট্রান্সমিশন, আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ অগাস্ট থেকে

শেয়ার বাজারে পা রাখল অটোমোবাইল যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা ‘ধূত ট্রান্সমিশন লিমিটেড’ (Dhoot Transmission Limited)। ইতিমধ্যেই ১০ অগাস্ট, সোমবার থেকে সংস্থাটির প্রাথমিক পাবলিক অফারিং বা আইপিও (IPO) সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিনিয়োগের শেষ তারিখ ছিল আগামী ১২ আগস্ট, বুধবার। তার আগে ৭ আগস্ট, শুক্রবার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য রাখা হয়েছে ২ টাকা। মূল্যের ব্যান্ড (Price Band) নির্ধারণ করা হয়েছে শেয়ার পিছু ৮২৯ টাকা থেকে ৮৭১ টাকা। বিনিয়োগকারীদের সর্বনিম্ন ১৭টি ইকুইটি শেয়ার বা তার গুণিতক মাপে আবেদন জানাতে হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত এই শেয়ারগুলি বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) তালিকাভুক্ত হবে। সংস্থার কর্মীদের জন্য সংরক্ষিত অংশে প্রতি শেয়ারে ৮০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। বিগত তিন অর্থবর্ষে রিটার্ন অন নেট ওয়ার্থের (RoNW) গড় হার ২৭.০৬ শতাংশ। তাছাড়া, শিল্পক্ষেত্রের গড় পি/ই অনুপাত ৫৫.৩১ হলেও, এই সংস্থার পি/ই অনুপাত রাখা হয়েছে ৩৩.৯৮ থেকে ৩৫.৭০এর মধ্যে। ইস্যুটির বুক রানিং লিড ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছে এক্সিস ক্যাপিটাল, জেফরিস ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, নোমুরা, এসবিআই ক্যাপিটাল মার্কেটস এবং ৩৬০ ওয়ান ডব্লিউএএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 18 =