আরও বেশি রোগীর নাগালে পৌঁছে দিতে Poviztra®-র শুরুর ডোজের দাম ৫৫ শতাংশ কমাল এমকিওর ফার্মা

এমকিওর ফার্মাসিউটিকালস লিমিটেড (BSE: 544210, NSE: EMCURE) ভারত জুড়ে তার ওজন সামলানোর ড্রাগ Poviztra® (সেমাগ্লুটাইড ইঞ্জেকশন)-র দামে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে। কমে যাওয়ার পর দাম শুরু হচ্ছে মাসিক ৩,৯৯৯/- টাকা (৪ খানা সাপ্তাহিক ডোজ) থেকে। ইনোভেটর সেমাগ্লুটাইড পাওয়া যাচ্ছে সপ্তাহে একবার নেওয়ার মত পেন ডিভাইসে পাঁচরকম ডোজে— ০.২৫ মিলিগ্রাম, ০.৫ মিলিগ্রাম, ১.০ মিলিগ্রাম, ১.৭ মিলিগ্রাম এবং ২.৪ মিলিগ্রামের মেইটেন্যান্স ডোজ। এই ড্রাগ পাওয়া যায় অত্যাধুনিক পেন ডিভাইসে, যা প্রয়োগ করা সহজ এবং ঠিক যতটুকু দরকার ততটুকুই দেওয়া যায়।

Poviztra® এক্সক্লুসিভ বিতরণ এবং বাণিজ্যিকীকরণ করা প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে এমকিওরের লক্ষ্য হল এর নাগাল আরও ছড়ানো এবং আরও বেশি সংখ্যক রোগীকে এই প্রমাণিত থেরাপির সুবিধা নতুন দামে পাওয়ার সুবিধা জোগানো। Poviztra® হল নোভো নর্ডিস্কের স্থূলত্বের চিকিৎসার জন্য সেমাগ্লুটাইড ইঞ্জেকশনের দ্বিতীয় ব্র্যান্ড।

ডোজ আগেকার মাসিক দাম

(যাবতীয় কর সমেত MRP)                                                           নতুন মাসিক দাম (যাবতীয় কর সমেত MRP)

Poviztra® ০.২৫ মিলিগ্রাম    ৮,৭৯০/-                                                            ৩,৯৯৯/-

Poviztra® ০.৫ মিলিগ্রাম     ১১,২০০/-                                                             ৪,৯৯৯/-

Poviztra® ১ মিলিগ্রাম         ১১,২০০/-                                                            ৫,৯৯৯/-

Poviztra® ১.৭ মিলিগ্রাম     ১৩,০০০/-                                                             ৭,৯৯৯/-

Poviztra® ২.৪ মিলিগ্রাম     ১৫,০০০/-                                                              ৮,৯৯৯/-

এপ্রিল ৩, ২০২৬ তারিখ থেকে লাগু হওয়া নতুন দামে পাওয়া যাবে ইনোভেটর মলিকিউল, যার পিছনে আছে শক্তিশালী ক্লিনিকাল ও বাস্তব জীবনের প্রমাণ। এই মলিকিউল দেশজুড়ে তাৎপর্যপূর্ণভাবে বৃহত্তর রোগীসমাজের হাতে পৌঁছবে। আজ এমন একটা সময়, যখন স্থূলত্ব এবং ওজন সম্পর্কিত সমস্যাগুলো ভারতের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

ইনোভেটর বায়োলজিক rDNA সেমাগ্লুটাইড মলিকিউল বাজারে আছে প্রায় এক দশক। এটা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি পরীক্ষিত এবং ব্যবহৃত সেমাগ্লুটাইড। এর এক্সপোজার ৪৯+ মিলিয়ন পেশেন্ট বর্ষের সমান।1 বিভিন্নরকম ক্লিনিকাল পরিস্থিতিতে এর প্রায় ৫০ খানা ক্লিনিকাল ট্রায়াল হয়েছে এবং সারা পৃথিবীর কয়েক মিলিয়ন রোগী এই ইঞ্জেকশন নিয়েছেন2।

এই প্রসঙ্গে, সতীশ মেহতা, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এমকিওর ফার্মা জানান, “Poviztra®-র নতুন দাম বৈজ্ঞানিকভাবে অনুমোদিত ওয়েট ম্যানেজমেন্ট থেরাপিগুলোকে আরও বড় রোগীসমাজের আরও নাগালের মধ্যে এবং আর্থিক সাধ্যের মধ্যে এনে দেওয়ার দিকে একটা পদক্ষেপ। ভারত এক ক্রমবর্ধমান স্থূলত্ব মহামারির বিরুদ্ধে লড়ছে, প্রায় ২৫৪ মিলিয়ন মানুষ সাধারণ স্থূলত্ব নিয়ে বেঁচে আছেন এবং ৩৫১ মিলিয়ন অ্যাবডোমিনাল স্থূলত্ব নিয়ে বেঁচে আছেন। জনস্বাস্থ্যের এই চ্যালেঞ্জ সামলানোর জন্যে সেমাগ্লুটাইডের মত একটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মলিকিউলের নাগাল বাড়ানো জরুরি।”

সঙ্গে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, কার্ডিওভাস্কুলার অসুখ, টাইপ ২ ডায়বেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিডনির অসুখ আর অ্যালঝাইমার্সএর মত ২৩০ খানার বেশি শারীরিক জটিলতা স্থূলত্বের সঙ্গে যুক্ত।4 এই দাম কমানোর মাধ্যমে রোগীর নাগাল বাড়ানো, চিকিৎসার পরিণাম উন্নত করার প্রতি, এবং ভারতে ক্রমবর্ধমান স্থূলত্বের বোঝা সামলানোর মত উদ্ভাবনীমূলক চিকিৎসায় সহায়তা করার প্রতি তার দায়বদ্ধতা আরও একবার দেখিয়ে দিল এমকিওর ফার্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 10 =