আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের একটা অংশ কিনল ইন্দিরা আইভিএফ হসপিটাল লিমিটেড। ভারতের ‘আভা সার্জি সেন্টার’ নামে আভা সার্জি হেলথকেয়ার একটি প্রজনন ক্লিনিক চালায়, যেখানে অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের বিশেষ ব্যবস্থা আছে।
আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড প্রজনন পরিচর্যায় তার ভিত তৈরি করেছে রোগীকেন্দ্রিক পরিচর্যা ও বন্ধ্যাত্বের চিকিৎসার প্রতি দায়বদ্ধতার মাধ্যমে। এই সংগঠনের দীর্ঘমেয়াদি অভিলাষ হল উন্নত প্রজনন পরিচর্যা দিয়ে এবং একজন মহিলার জীবনের প্রত্যেক স্তরে ব্যক্তিভিত্তিক সাহায্য জুগিয়ে নাগালের মধ্যে থাকা এক বিশ্বস্ত পার্টনার হয়ে ওঠা। এর নেতৃত্বে আছেন ডাঃ বাণী মিত্র, ডিরেক্টর, আভা সার্জি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। তাঁর পূর্ব ভারতে ৩ দশকের বেশি সময় জুড়ে বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগের চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। তিনিই এই সংগঠনের ক্লিনিকাল উৎকর্ষ, ব্যক্তিভিত্তিক মনোযোগ দেওয়ার আদর্শকে আকার দিয়েছেন, এবং বিভিন্ন ব্যক্তি ও দম্পতিকে বাবা-মা হতে সাহায্য করার প্রতি অবিচলিত একনিষ্ঠতা তৈরি করেছেন। ক্লিনিকাল পরিচর্যার বাইরেও এই দায়বদ্ধতা সমাজে সম্প্রসারিত হয় অন্যতমা – অন্য নারীর গল্প পুরস্কারের মত উদ্যোগের মধ্যে দিয়ে।
এই দুই সংগঠনের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তৈরি হল, কারণ জনবিন্যাসের পরিবর্তন গোটা রাজ্যজুড়ে প্রজনন পরিচর্যার অগ্রাধিকারের ভোল পালটে দিচ্ছে। ২০২৫ সালের একটি রিপোর্টে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিসটিকাল রিপোর্ট ২০২৩-এর যে হিসাব দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট প্রজনন হার ২০১৩ সালের ১.৭ থেকে ২০২৩ সালে ১.৩ হয়ে গেছে, যা ২.১-এর রিপ্লেসমেন্ট লেভেলের থেকে অনেক কম। এই রাজ্য এখন এই হিসাবে দেশের সবথেকে নিচের রাজ্য, পাশাপাশি শহরাঞ্চলে মোট প্রজনন হারও পশ্চিমবঙ্গে সবচেয়ে কম এবং গ্রামীণ প্রজনন হারেও নিচ থেকে দ্বিতীয়। এই প্রেক্ষাপটে নাগালের মধ্যে থাকা, সময়োচিত ও সুগঠিত প্রজনন পরিচর্যার প্রয়োজন বেড়ে চলেছে।
আভা সার্জি সেন্টারের আঞ্চলিক উত্তরাধিকার এবং ক্লিনিকাল গভীরতার সঙ্গে ইন্দিরা আইভিএফের বিরাট আকার, প্রযুক্তিগত ক্ষমতা এবং আরও প্রশস্ত নেটওয়ার্ক পূর্ব ভারতে প্রজনন পরিচর্যার ডেলিভারিকে আরও জোরদার করার সুযোগ তৈরি করল। এই সম্পর্কের লক্ষ্য দুই পক্ষেরই যেসব শক্তি রয়েছে তা বাড়ানো, আওতা আরও বিস্তৃত করা এবং ক্লিনিকাল মানের ধারাবাহিকতা রক্ষার করার পাশাপাশি রোগীর সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত করা।
এ সম্পর্কে ডাঃ ক্ষীতিজ মুর্দিয়া, সিইও অ্যান্ড হোল টাইম ডিরেক্টর, ইন্দিরা আইভিএফ, বললেন “আমরা প্রজনন চিকিৎসার নাগাল আরও বাড়ানোর পাশাপাশি ক্লিনিকাল গুণমান ও রোগীদের জন্যে পরিণামের দিকে কড়া নজর রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এই সম্পর্ক তারই প্রতিফলন। আভা সার্জি সেন্টারের সঙ্গে আছে আঞ্চলিক উপস্থিতি, প্রজনন পরিচর্যার উত্তরাধিকার এবং রোগীকেন্দ্রিক চিন্তাধারা, যা আমাদের মূল্যবোধের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলে। আমরা একসঙ্গে মিলে পূর্ব ভারতে যেভাবে প্রজনন পরিষেবা দেওয়া হয় তাকে আরও জোরদার করার সুযোগ দেখতে পাচ্ছি। এমনভাবে পরিষেবা দিতে চাই যা সুচিন্তিত, ধারাবাহিক এবং নাগালের মধ্যে।”
এর পাশাপাশি মিস সুরভি মিত্র, প্রোমোটার, আভা সার্জি সেন্টার, বললেন “আভা সার্জি হেলথকেয়ারের যাত্রা সর্বদাই বিশেষ ক্লিনিকাল পারদর্শিতা এবং বহু বছর ধরে তৈরি হওয়া বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যক্তিভিত্তিক ও সদয় প্রজনন পরিচর্যা জোগানোকে কেন্দ্র করে এগিয়েছে। ইন্দিরা আইভিএফের সঙ্গে এই সম্পর্ক আমাদের জন্যে এক গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়, যা আমাদের সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি সেইসব মূল্যবোধ বজায় রাখার সুযোগ দেবে যেগুলো আমাদের কাজের মূল। আইভিএফের বিস্তৃততর নেটওয়ার্ক ও প্রযুক্তিগত শক্তির সঙ্গে আমাদের অভিজ্ঞতার মিলন ঘটিয়ে আমরা আরও অনেক ব্যক্তি এবং দম্পতিকে বাবা-মা হওয়ার যাত্রায় সাহায্য করতে উদগ্রীব।”
সঙ্গে এও জানান, এই সংযোজনের মাধ্যমে ইন্দিরা আইভিএফ তার জাতীয় নেটওয়ার্ক সম্প্রসারিত করে চলেছে, পাশাপাশি প্রধান অঞ্চলগুলোতে তার উপস্থিতিও আরও জোরদার করছে। এই সংগঠনের ফোকাস এখনো বৃদ্ধির উপরে এবং জোর এমন ধারাবাহিক, প্রমাণভিত্তিক পরিচর্যার উপর, যা দেশজুড়ে রোগীদের বদলাতে থাকা প্রয়োজনে সাড়া দেয়।

