গাড়ি কেনাকাটায় সাধারণ মানুষ যতটা সময় ও গুরুত্ব দেন, তার বিমা করানোর ক্ষেত্রে কি ততটাই ভাবেন, এটাই এখন বড় প্রশ্ন গাড়ি বিমার বাজারে। মোটর বিমাকে নিছক নিয়মরক্ষা না ভেবে সঠিক ভরসাযোগ্য সংস্থাকে বেছে নেওয়ার বার্তা নিয়ে এল ‘এসবিআই জেনারেল ইনস্যুরেন্স’। তাদের সমন্বিত ব্র্যান্ড প্রচার ‘চুনিয়ে ভরসা, আপন ও সা’-এর নতুন পর্বে মোটর বিমাকে সামনে রেখে আনা হয়েছে একটি প্রচারচিত্র। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাজির প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।
গাড়ি কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয়, স্বাধীনতার অনুভূতি ও অর্জনের প্রতীক। সংস্থা সূত্রের খবর, বহু মানুষ গাড়ি কেনার সময় চুলচেরা বিশ্লেষণ করলেও বিমা করানোর সময় দায়সারা মনোভাব দেখান। সেই মানসিকতায় বদল আনতেই তাদের এই উদ্যোগ। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর নিজস্ব সততা ও সহজ-সরল অভিনয়শৈলী ব্র্যান্ডের বার্তাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে বলে দাবি কতৃপক্ষের।
এই প্রসঙ্গে সংস্থার এমডি ও সিইও নবীন চন্দ্র ঝা জানান, ‘গ্রাহকের আস্থাই বীমা ক্ষেত্রের মূল ভিত্তি। যানবাহন এখন দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তাই ক্রেতারা এমন সুরক্ষা চান যা সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। ‘চুনিয়ে ভরসা, আপন ও সা’-এর মাধ্যমে আমরা গ্রাহকদের সম্পূর্ণ মালিকানা যাত্রায় সবরকম সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এরই পাশাপাশি সংস্থার মার্কেটিং ও সিএসআর প্রধান রথীন লাহিড়ী জানান, ‘গাড়ি শুধু একটি যানবাহন নয়, এটি মানুষের সাফল্য ও নিজস্ব স্বাধীনতার প্রতীক। এত মূল্যবান সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি নেওয়া অনুচিত। পঙ্কজ ত্রিপাঠীর সহজাত অভিনয় ও গ্রহণযোগ্যতা এই বার্তাটি সহজেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।’ একইসঙ্গে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, দেশজুড়ে ৮,৪০০টিরও বেশি নেটওয়ার্ক গ্যারেজ, ক্যাশলেস মেরামতের সুবিধা এবং দ্রুত ও স্বচ্ছ দাবি নিষ্পত্তির অর্থাত ক্লেইমস সেটেলমেন্ট সুবিধার মাধ্যমে এসবিআই জেনারেল গ্রাহক পরিষেবা আরও সহজ করতে বদ্ধপরিকর। বিজ্ঞাপনচিত্রটি টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি–জুড়ে প্রচার করা হচ্ছে।

